প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে আটক ৫; সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে শনিবার (৬ জুন) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— জীবন (৩৪), কমদতলী এলাকার বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত; মো. আলম, সুমিলপাড়া এলাকার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী; মো. সোহেল (৪৪), সুমিলপাড়া এলাকার বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী; আয়নাল মিয়া (৪৫), পূর্ব এনায়েতনগর এলাকার বাসিন্দা ও ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক; এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫), পূর্ব এনায়েতনগরের বাসিন্দা ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। পুলিশ জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ধৃত আসামিদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।