বেসামরিক পদে জনবল নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বেসামরিক ৩০টি পদে মোট ২১৪ জনকে নিয়োগ দেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ জুন, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী পদের সংখ্যা: ৩০ পদে মোট ২১৪ জন পদের বিবরণ: চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক। বয়স: ৩০ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর এই https://bndcp.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-১৪ নং পদের জন্য ১১২ টাকা, ১৫-৩০ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।