| ছবি: নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জেলার বিভিন্ন এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সাধারণ জনগণের মাঝে বৃক্ষরোপণকে ত্বরান্বিত করতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উক্ত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার , নারায়ণগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর উপজেলা আরো উপস্থিত ছিলেন মো: আরিফ মিহির, কমিশনার, বাংলাদেশ স্কাউট, নারায়ণগঞ্জ রোভার, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক , এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় গাছের চারা গ্রহন করেন- “ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন” এর চেয়ারম্যান অ্যাড. শাহানাজ জামান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট; সাফায়েত সারদীন, মহাসচিব, ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন; গ্রহন করা গাছের চারা মানুষের কাছে তুলে দেন এবং বৃক্ষরোপন করেন সেই সময় তার সাথে ছিলেন, মো: মতিউর রহমান মুক্তি, উপদেষ্টা, VSHRO; মো: রায়হান আহাম্মেদ ভূঁইয়া, সহ- যুগ্ম সাধারণ সম্পাদক, VSHRO; অ্যাড. তাহমিনা আক্তার ইভা, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্ট, কার্যনির্বাহী সদস্য, অ্যাড, মো: মোজাম্মেল হক হিরু, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, নির্বাহী কমিটির সদস্য।