প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর: উদ্বোধন, পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ ঢাকা বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী সোমবার (১৫ জুন) নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. রায়হান কবির। দিনব্যাপী সফরে বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সরকারি সেবা কার্যক্রম এবং অবকাঠামোগত প্রকল্প পরিদর্শন করেন। সফরের শুরুতে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘বিতর্ক উৎসব-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে তিনি সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ‘পাইলট ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট ড্রেনেজ অ্যান্ড ক্যানেল রেস্টোরেশন’ প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এছাড়া সরকারের অগ্রাধিকারভিত্তিক ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সফরকালে বিভাগীয় কমিশনার ফতুল্লা রাজস্ব সার্কেল কার্যালয়, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি সেবার মানোন্নয়ন ও নাগরিক সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে জেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে নির্মিত নারায়ণগঞ্জ অফিসার্স ক্লাবের নতুন ভবনের সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি। এ ছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে স্যানিটারি ভেন্ডিং মেশিন, ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল বোর্ড এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম বিতরণ কার্যক্রমে অংশ নেন বিভাগীয় কমিশনার। সফরের শেষ পর্যায়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ সফরের মাধ্যমে জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও নাগরিক সেবার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।