প্রকাশ : ... | ... | ...

পিরোজপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ডিবি পুলিশের জালে


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক

​পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ তাইফুল ইসলাম হাওলাদার (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল ১৭ জুন ২০২৬ খ্রিঃ তারিখ রাত ৮:৫০ মিনিটে পিরোজপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)মো: জিয়াউর রহমান এর তদারকিতে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মাহাবুব এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান বিশ্বাসের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযানে নামে। ​অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, পিরোজপুর পৌরসভার ০৭নং ওয়ার্ডের পুরাতন বাসস্ট্যান্ড পারেরহাট রোডস্থ মেসার্স হাসিব স্টোরের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ডিবি পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় আসামি তাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​আটককৃত মোঃ তাইফুল ইসলাম হাওলাদার (৪১), পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের ঝাটকাঠি এলাকার মৃত আঃ মজিদ হাওলাদারের ছেলে ​ডিবি পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। ​পিরোজপুর জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।