প্রকাশ : ... | ... | ...

শীলখালী চেকপোস্টে মিনি বাস যোগে ইয়াবা পাচারকালে উখিয়া ৬৪ বিজিবি’র হাতে ৩০৩ পিস ইয়াবাসহ পাচারকারী আটক


সংযুক্ত ছবি

*প্রেস বিজ্ঞপ্তি* মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার: গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন বড় মহেশখালী গ্রামের বাসিন্দা মৃত আকতার হোসেন এর ছেলে মোঃ নাসির উদ্দিন খোকন (২৩)। আজ বুধবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অদ্য ১৭ জুন ২০২৬ তারিখ আনুমানিক ২০৫০ ঘটিকায় টেকনাফ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিনি বাস শীলখালী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ জ্যাক (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ জ্যাক কর্তৃক যাত্রীর সিটের নিচ থেকে কালো কসটেপ দ্বারা মোড়ানো খাকী রংয়ের বায়ুরোধী ৩০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক করা হয় বাসের যাত্রী মোঃ নাসির উদ্দীন খোকন (২৩), পিতাঃ মৃত আকতার হোসেন, গ্রাম: বড় মহেশখালী, পোস্ট: কুলাল পাড়া, থানা: মহেশখালী ও জেলা: কক্সবাজারকে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।” উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।