বনবিভাগের আপত্তির মাঝেও সংরক্ষিত বনে সুউচ্চ বাউন্ডারী নির্মাণ অব্যাহত; হুমকির মুখে জীববৈচিত্র্য

    মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:   কক্সবাজারের টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে বিশাল আয়তনজুড়ে নির্মিত হচ্ছে সুউচ্চ বাউন্ডারী। বনবিভাগের আপত্তির মাঝেও বনাঞ্চলে বিশাল আয়তনের এই বাউন্ডারী নির্মাণ অব্যাহত রয়েছে বলে জানাগেছে। সরেজমিনে পরিদর্শন দেখা গেছে, টেকনাফ রেঞ্জের মুচনী বিটের নয়াপাড়া শালবাগানস্থ রোহিঙ্গা ক্যাম্পের সেগুন বাগান এলাকায় নির্মিত হচ্ছে সুউচ্চ এই বাউন্ডারী। যদিও এনজিও সংস্থা এবং তদারকের দায়িত্বে নিয়োজিত ব্যাক্তির পক্ষ থেকে দাবী করা হয়েছে বনবিভাগের অনুমতি নিয়েই বনাঞ্চলের সুউচ্চ এই দেওয়ালটি নির্মাণ করা হচ্ছে। তবে বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) অফিস সুত্র জানিয়েছেন, বনাঞ্চলের দেওয়াল নির্মাণের জন্য বনবিভাগ থেকে কোন ধরণের অনুমতি দেওয়া হয়নি। বিভিন্ন মাধ্যমে বনাঞ্চলে সুউচ্চ ও লম্বা দেওয়াল নির্মাণের খবর পেয়ে বিভাগীয় বন কর্মকর্তার তরফ থেকে কাজটি না করার জন্য কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) নিকট লিখিতভাবে জানানো হয়েছে। বনবিভাগের নিদের্শনাকে অমান্য করে বাস্তবায়নকারী এনজিও সংস্থা অনবরত কাজটি চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে। ডিএফও অফিস জানায়, বনাঞ্চলে বাউন্ডারী নির্মাণ না করতে গেল ঈদুল আজাহার আগে (২৬মে) বিভাগীয় বন কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি আরআরআরসি অফিসে প্রেরণ করা হয়েছে।   বনবিভাগ সুত্র জানায়, ২৬নং ক্যাম্পের পিছনের সংরক্ষিত বনাঞ্চলে রয়েছে হাতির চলাচলের করিডোর। ওই করিডোর দিয়ে হাতি নিয়মিত চলাচল করেন। পাহাড় পরিবেষ্টিত পাদদেশে হাতি চলাচলের করিডোরজুড়ে বাউন্ডারীটি নির্মিত হচ্ছে। এতে পুরো করিডোরই বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ওই করিডোর দিয়ে হাতি চলাচলের পথ একেবারেই রুদ্ধ হয়ে যাবে। এছাড়া টেকনাফ বনাঞ্চলের ওই এলাকায় ২৭০প্রজাতির বন্যপ্রাণীর অভয়ারণ্য স্থান। পাহাড়ের ওই এলাকাজুড়ে প্রাকৃতিগত ভাবে পশুপাখির খাদ্যের উৎপাদনস্থল। দেখা গেছে, বনের মাঝে দেওয়াল নির্মাণের কাজ প্রায় শেষের পথে। এখনো পলেস্তার তথা ফিনিশিংয়ের কাজ বাকী রয়েছে। পাহাড় পরিবেষ্টিত বিশাল আয়তনজুড়ে সুউচ্চ দেওয়ালটি নির্মিত হওয়ায় হাতি চলাচলের করিডোর যেমন বন্ধ হয়ে পড়বে। তেমনি জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে। বন বিশেষজ্ঞরা আশংকা করছেন, বন ও বন্যপ্রাণী অস্তিত্ব সংকটে পড়তে পারে।   খোঁজ নিয়ে জানাগেছে, ২৬নং শালবাগান ক্যাম্পের প্রান্ত সীমানায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতের নির্মিতব্য সুউচ্চ এই বাউন্ডারী। সংশ্লিষ্ট সুত্রে প্রাপ্ত তথ্যমতে নির্মিতব্য বাউন্ডারীর উচ্চতা ৫মিটার ও দৈর্ঘ্য প্রায় ১শ ৩৭মিটার। নির্মাণ কাজ তদারকে নিয়োজিত মুখতার নামীয় এক প্রতিনিধি জানান, বিশ^ব্যাংকের অর্থায়ানে ইউএনডিপি সরাসরি প্রকল্পটি বাস্তবায়ন করছেন। ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনার জন্য এটি করা হচ্ছে বলে ওই প্রতিনিধি জানিয়েছেন।  তবে স্থানীয়দের মতে, রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বনের ভেতরে এত বিশাল এলাকাজুড়ে সুউচ্চ বাউন্ডারী নির্মাণ হলে জীব বৈচিত্র্যের যেমন ক্ষতিতে পড়বে। তেমনি ক্যাম্পে...

$post['title']

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

$post['title']

নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে

$post['title']

ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক

$post['title']

চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ,

$post['title']

শীত ও কুয়াশার দাপটে কাঁপছে দেশ, বিপর্যস্ত জনজীবন