মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার আসন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মসূচির সার্বিক প্রস্তুতির পাশাপাশি জেলার প্রতিটি উপজেলা প্রেসক্লাবে সাংগঠনিক শৃঙ্খলা, গঠনতন্ত্র অনুসরণ ও পেশাগত দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশের আয়োজন, অতিথি আমন্ত্রণ, অংশগ্রহণকারী সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক আমিন উল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক এম এ হাসান এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন। সভায় সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন বলেন, জেলার প্রতিটি উপজেলা প্রেসক্লাবকে গঠনতন্ত্র, শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়মনীতি মেনে পরিচালিত হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা গ্রহণযোগ্য হবে না। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের প্রতি অবমাননাকর আচরণ কিংবা সাংগঠনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রেসক্লাব একটি গণতান্ত্রিক সংগঠন। এখানে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। গুরুত্বপূর্ণ যেকোনো সিদ্ধান্ত নির্বাহী কমিটির আলোচনা ও অনুমোদনের ভিত্তিতে গ্রহণ করতে হবে। এককভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য হবে না। সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের ঐক্য ও মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সাংগঠনিক সম্পাদক আমিন উল্লাহ চৌধুরী ও অর্থ সম্পাদক এম এ হাসান বলেন, সাংবাদিক সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে হবে। সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আসন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা পদক বিতর্ক ও কুইজ (বাংলা) প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি দল বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা হলো—পঞ্চম শ্রেণির জারিন আফরোজ...
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: বাংলাদেশ স্কাউটসের আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার ব্যবস্থাপনায় এবং স্কাউটসের অর্থ ও হিসাব বিভাগের পরিচালনায় সোমবার (৮ জুন ২০২৬) জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবধনা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৩০ তারিখ সন্ধ্যা ৭ টার সময় প্রগতির সংঘের সভাপতি জনাব মামুনের রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব হারুনুর রশিদ ও বিশেষ অতিথি ছিলেন বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোঃ শওকাত আলী, বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মারুফ আফজাল রাজন, ছিল...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ।...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ ঘটিকায় এফএইচ এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেল...