নারায়ণগঞ্জ, ১০ জুন: শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে "মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" প্রতিপাদ্যকে সামনে রেখে এবং "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)"-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিআরটিএর প্রতিনিধিগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত আইন ও বিধিমালা এবং মাঠপর্যায়ে এসব আইন বাস্তবায়নে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণ সেশনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শব্দদূষণের বিভিন্ন উৎস, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫-এর গুরুত্বপূর্ণ আইনগত বিষয়সমূহ তুলে ধরা হয়। পাশাপাশি কর্তব্যরত পুলিশ সদস্যরা কীভাবে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব সোহেল রানা, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মো. মাহবুবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম মেহেদী হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ। বক্তারা বলেন, শব্দদূষণ একটি নীরব পরিবেশগত সংকট। এ সমস্যা মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন এম সার্কেস ও চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদ...
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- গতকাল জনসেবামূলক উদ্যোগ ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকার কারণে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন সর্বত্র মহলে প্রশংসিত হন। তিনি ৩৬ তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন, বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর থেকেই তিনি প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলায় বাসিন্দা। নবীগঞ্জে যোগাযোগের পর তিনি সরকারী খাস ভূমি উদ্ধার, নবীগঞ্জ শহর ফুটপাত ও যানজট মুক্ত, পাহাড় বা টিলা কাটা, ফসলী জমি থেকে ম...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর উপজেলা প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপ...
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে জনাব মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তিনি আজ আনোয়ারা সার্কেলের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সার্কেলের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নবাগত এ কর্মকর্তা দায়িত্ব পালনের শুরুতেই আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং জনবান্ধব পুলিশিং কার্...
শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। ববিবার (১৭ মে) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দৃলাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমু...