গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ফলজ গাছ রোপণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ প্রজাতির চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার্থী ও উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি শুধু সংখ্যার লক্ষ্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। শিক্ষার্থীরা আজ যে চারা রোপণ করল, তাদেরই যত্নে তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে। আসুন, প্রতিটি চারা বাঁচাই এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হই।” এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমিগণ, সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবরা। জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, কর্মসূচির আওতায় জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে স্কুল-কলেজ, সড়ক, নদীর পাড় ও সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক বৃক্ষরোপণ চলবে। রোপণ করা প্রতিটি চারা পরিচর্যার জন্য শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে, যাতে গাছ লাগানোর পাশাপাশি বাঁচানোর লক্ষ্য পূরণ হয়।
নিজস্ব প্রতিবেদক | সোনারগাঁও, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ;...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : বাংলাদেশ ৬৪ জেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর ১ টায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে এই বিশাল বৃক্ষরোপণ যজ্ঞের সূচনা ঘটে। অন...
“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ জুন থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হচ্ছে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব ২০২৬। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এ তথ্য জানান। “Climate Resilient Campus Initiative” এর আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লজিক অফ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই উৎসবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও বেশি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে...
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিলুফা ইয়াসমিন, উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ। &n...
সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে এবং সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও প্রতিনিধ...