ঢাকা, বুধবার, ১৭ জুন৷ ২০২৬ খ্রী: মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। দুর্নীতি, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দেশের সাংবাদিকরা অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার ভূমিকা পালন করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লোকজনের দায়ের করা চার সাংবাদিকের বিরুদ্ধে কথিত হয়রানিমূলক মামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আহমেদ আবু জাফর বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হলে তা শুধু সাংবাদিকদের নয়, জনগণের জানার অধিকারের ওপরও হুমকি হয়ে দাঁড়ায়। তিনি বলেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন এবং ভবিষ্যতেও সেই দায়িত্ব অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে যেসব অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে আসে, সেগুলো দমন করার জন্য মামলা বা হয়রানির পথ বেছে নেওয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত। সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সমাবেশে বিডি মেসেজের সম্পাদক সাইফুল শিকদারসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, তথ্যভিত্তিক ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা উদ্বেগজনক এবং এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টির শামিল। বক্তারা অভিযোগ করেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত অনিয়ম ও দুর্নীতির সংবাদকে কেন্দ্র করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ থেকে বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হয়রানিমূলক মামলা-হামলার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শেষে অংশগ্রহণকারীরা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।
নিজস্ব প্রতিবেদক: বন্দর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক জি. কে. রাসেলের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের বন্দর এলাকা। শনিবার (০৯ মে) সকালে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় বন্দর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জি. কে. রাসেল দীর্ঘকাল ধরে সা...
মোঃ মাহবুব আলম, বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর সামনে টানা তিন দিনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিত প্রার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ ও অনিশ্চয়তা থেকে তারা এ কর্মসূচি পালন করে আসছিলেন। গতকাল ২১শে এপ্রিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) ভবনে অনুষ্ঠিত এক বৈঠকের সময় সুপারিশবঞ্চিতদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা...
মোঃ মাহাবুব আলম, বিশেষ প্রতিনিধিঃ ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬: রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় দ্রুত চালুর দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করেন প্রকল্পটির সাবেক কর্মীসহ বিভিন্ন পর্যায়ের জনবল। তারা অভিযোগ করেন, প্রকল্পের প্রথম পর্যায়ে সফলভাবে কাজ করা ১৩০১ জন দক্ষ ও অভিজ্ঞ কর্মীকে উপেক্ষা করে নতুনভাবে আউটসোর্সিং প্রতিষ্ঠানের...
নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর সামনে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও এসআই শাশ্বত দত্ত চৌধুরীর বিরুদ্ধে সম্পদ জবরদখল ও অফিসের মালামাল বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকাল ৩টা ৩০ মিনিটে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভুক্তভোগী পরিবারের ন্যায্য দাবি আদায় এবং ঘটনার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অভিযোগে বলা হয়, ভুক্তভোগী অফিস কর্মচারী সানি সহ কয়েকজনের যোগসাজশে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা জোরপূর্...