নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মােয়ের ইন্তেকালে VSHRO পরিবারের গভীর শোক

মরহুমার মাগফিরাত কামনা; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালের সংবাদে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন পরিবার। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান এক শোকবার্তায় বলেন, “তানভীর হোসেন ভাইয়ের মায়ের ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। একজন মায়ের বিদায় সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমার সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।” সংগঠনের মহাসচিব সাফায়েত সারদীন বলেন, “মায়ের ভালোবাসা ও মমতার বিকল্প পৃথিবীতে নেই। তানভীর ভাই ও তাঁর পরিবারের এই শোকের মুহূর্তে আমরা আন্তরিকভাবে সমব্যথী। মহান রাব্বুল আলামীন মরহুমাকে জান্নাত নসিব করুন এবং পরিবারের সকল সদস্যকে এই শোক সইবার শক্তি দান করুন।” ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।