৪০ মিনিট পর স্বাভাবিক ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম সেবা

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

 

 

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সেবায় সাময়িক বিঘ্ন দেখা দেয়। প্রায় ৪০ মিনিট পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম।

 

ব্যবহারকারীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর হঠাৎ ফেসবুকে প্রবেশ করতে গেলে ‘Sorry, something went wrong’ বার্তা প্রদর্শিত হচ্ছিল। অনেকেই পোস্ট করতে, মেসেজ পাঠাতে কিংবা অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হন।

 

রিয়েল-টাইম আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের পর থেকেই ফেসবুক ও মেটার অন্যান্য সেবার বিষয়ে বিপুল সংখ্যক ব্যবহারকারী অভিযোগ জানাতে শুরু করেন।

 

ভুক্তভোগী ব্যবহারকারী আনাস বলেন, “হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে ভেবেছিলাম আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে। পরে জানতে পারি, অন্যরাও একই সমস্যায় পড়েছেন।”

 

আরেক ব্যবহারকারী কাইয়ুম জানান, “ফেসবুকে পোস্ট করতে পারছিলাম না, মেসেঞ্জার থেকেও লগ-আউট হয়ে যাচ্ছিল। হোয়াটসঅ্যাপেও একই ধরনের সমস্যা দেখা দেয়। প্রায় ৪০ মিনিট পর সেবাগুলো আবার স্বাভাবিক হয়।”

 

তবে সেবা চালু হওয়ার পরও কিছু ব্যবহারকারী ধীরগতির অভিযোগ করেছেন। মেহেদী নামের এক ব্যবহারকারী বলেন, “ফেসবুক ফিরে এসেছে, তবে পেজ লোড হতে আগের তুলনায় বেশি সময় লাগছে।”

 

এ বিষয়ে এখন পর্যন্ত মেটা কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করেনি। তবে সাময়িক এই সেবা বিপর্যয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী ভোগান্তির শিকার হয়েছেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত