কক্সবাজারের রামুতে র‍্যাব-১৫ এর বিশেষ অভিযান: গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

      মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার:   কক্সবাজার জেলার রামু থানাধীন কাওয়ারখোপ ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র‌্যাব-১৫।   র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রামু থানাধীন কাওয়ারখোপ ইউপির ৮ নং ওয়ার্ডস্থ উখিয়াঘোনা এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ে ১৫ জুন ২০২৬ তারিখ রাত ২১:৩০ ঘটিকায় র‌্যাবের আভিযানিক দলটি বর্ণিত এলাকায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি বসতবাড়ির সাথে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় নিম্নোক্ত অস্ত্রসমূহ উদ্ধার করা হয়:    ক) ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক: (দৈর্ঘ্য ৫৩.৫ ইঞ্চি) খ) ০১টি কাঠের হাতলযুক্ত ধারালো দা/ম্যাচেট: (দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি)   অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সটকে পড়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।   অত্র এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।     ----স্বাক্ষরিত---- আ. ম. ফারুক  সহকারী পুলিশ সুপার  সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া) পক্ষে অধিনায়ক (প্রেস বিজ্ঞপ্তি)

$post['title']

সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

$post['title']

ফতুল্লায় গাঁজা, গাঁজার গাছ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ৩ জন গ্রেফতার

$post['title']

হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি তুহিন র‍্যাবের হাতে গ্রেফতার

$post['title']

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরীফ হোসেন গ্রেফতার

$post['title']

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১