ঢাকা, ১৯ জুন: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক সংকটের কারণে বিচার কার্যক্রমে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কংগ্রেস। দলটির মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম এক বিবৃতিতে আপিল বিভাগে দ্রুত পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগ এবং একাধিক বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, প্রতিদিন শতাধিক নতুন মামলা আপিল বিভাগে দাখিল হলেও নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। ফলে বছরের পর বছর ধরে হাজার হাজার মামলা বিচারাধীন অবস্থায় জমা হচ্ছে এবং বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। তিনি আরও বলেন, বিচার বিভাগের কার্যকারিতা ও জনগণের ন্যায়বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হলে বিচারক সংকট নিরসন জরুরি। বর্তমানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই বিচারকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। অথচ দেশের জনসংখ্যা ও মামলা বৃদ্ধির হার ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। সেই তুলনায় বিচারক সংখ্যা এবং আদালতের সক্ষমতা বৃদ্ধি না পাওয়ায় মামলার জট ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব উল্লেখ করেন, একসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনটি বেঞ্চ কার্যকর ছিল। বর্তমানে সেখানে একটি মাত্র বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করছে, যা বিপুল সংখ্যক মামলার চাপ সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। তিনি বলেন, “আপিল বিভাগে অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগ দিয়ে অন্তত পাঁচটি বেঞ্চ গঠন করা প্রয়োজন। এতে মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে এবং বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমবে।” বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আদালত ও বিচারকের সংখ্যা বৃদ্ধি করা সময়ের দাবি। বিচার ব্যবস্থাকে অধিকতর গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদও বাড়াতে হবে। বাংলাদেশ কংগ্রেস মনে করে, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে এবং মামলার দীর্ঘসূত্রিতা দূর করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। দলটি আপিল বিভাগে বিচারক নিয়োগের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেন (H.E. Mr. Håkon Arald Gulbransen) আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ-নরওয়ে সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা...
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ও শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না। সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত “ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্র...
নিজস্ব প্রতিবেদক: _তথ্য বিনিময়, যৌথ অভিযান ও প্রযুক্তিগত সহায়তায় একসঙ্গে কাজ করবে দুই দেশ_ মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার প্রতিরোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আও...
পহেলা বৈশাখ সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়: ডিসি মো. রায়হান কবির। মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া, নারায়ণগঞ্জ, ১৩ এপ্রিল: বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর প্রতি উৎসবমুখর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। তিনি বলেন, পহেলা বৈশাখ এমন একটি উৎসব যা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন জোরদার করে। একান্ত আলাপচারিতায় জেলা প্রশাসক জানান, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়...
উছমান গনী মাহিম স্টাফ রিপোর্টারঃ জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)-এর আলোকে এপ্রিল ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। তবে নতুন এই নির্ধারণ অনুযায়ী বিদ্যমান মূল্যই বহাল রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (অপারেশন-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ভোক্তা পর্যায়ে ডিজেলের মূল্য ১০০.০০ টাকা/লিটার, অকটেন ১২০.০০ টাকা/লিটার, পেট্রোল ১১৬.০০ টাকা/লিটার...