পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ তাইফুল ইসলাম হাওলাদার (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল ১৭ জুন ২০২৬ খ্রিঃ তারিখ রাত ৮:৫০ মিনিটে পিরোজপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)মো: জিয়াউর রহমান এর তদারকিতে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মাহাবুব এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান বিশ্বাসের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযানে নামে। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, পিরোজপুর পৌরসভার ০৭নং ওয়ার্ডের পুরাতন বাসস্ট্যান্ড পারেরহাট রোডস্থ মেসার্স হাসিব স্টোরের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ডিবি পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় আসামি তাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মোঃ তাইফুল ইসলাম হাওলাদার (৪১), পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের ঝাটকাঠি এলাকার মৃত আঃ মজিদ হাওলাদারের ছেলে ডিবি পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। পিরোজপুর জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে ৩৫ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে নেশাজাতীয় সিরাপ, ইয়াবা, ট্রাক এবং মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭০ লক্ষ ৩৫ হাজার টাকা। ১৬ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে বিজিবির সোনামসজিদ বিওপির একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়...
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান-এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুন ২০২৬ রাত ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পাইকপাড়া এলাকার ৮৬ নম্বর শাহসুজা রোডসংলগ্ন আক্কাস আলীর...
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) সাইফুল ইসলাম খানের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল গত ১৫ জুন দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয় মো. রাসেল...
মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার: পাবনা সদর ও চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ ১০ জন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন, ৭৫০ গ্রাম গাঁজা এবং ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমা...