সিদ্ধিরগঞ্জে ৩৫ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

নিউজ ডেস্ক:

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে ৩৫ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

 

বুধবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্পের পানির ট্যাংকির সামনে অভিযান চালিয়ে হাজী কুটু শিকদার (৫৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

 

এর আগে একই দিন ভোর রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম মুন্না ওরফে সাহিদ (৩৪) নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত