কলারোয়ায় বজ্রপাতে যুবকের অকাল মৃত্যু: এলাকায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

​মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি,

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামে বজ্রপাতে আব্দুল হামিদ ঝড়ু (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ হঠাৎ ঝড়-বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত শুরু হলে তিনি এর কবলে পড়েন। মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

​তার এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারসহ পুরো ব্রজবাকসা গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা গভীর সমবেদনা জানিয়েছেন।

 

​মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান আল্লাহ পাক যেন তার জীবনের সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত