আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্বাস মিয়ার গণসংযোগ জোরদার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

 মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্বাস মিয়া ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

প্রতিদিন তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্বাস মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার কারণে তিনি স্থানীয়দের মাঝে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

গণসংযোগকালে আব্বাস মিয়া বলেন, “জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি ৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয় ভোটারদের একাংশের মতে, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশায় আব্বাস মিয়া একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছেন।

স্থান: ৫ নম্বর ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত