মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্বাস মিয়া ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। স্থানীয় সূত্রে জানা যায়, আব্বাস মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার কারণে তিনি স্থানীয়দের মাঝে পরিচিত মুখ হিসেবে বিবেচিত। গণসংযোগকালে আব্বাস মিয়া বলেন, “জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি ৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।” স্থানীয় ভোটারদের একাংশের মতে, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশায় আব্বাস মিয়া একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছেন। স্থান: ৫ নম্বর ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।
স্টাফ রিপোর্টার: প্রশিক্ষিত নারীদের নিয়ে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় ঈদ পুনর্মিলনী করেছে নারায়ণগঞ্জের আলোচিত প্রতিষ্ঠান মিথিলা'স কিচেন। ৪ এপ্রিল শনিবার দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিনোদন কেন্দ্র জালকুড়ি দশ পাইপে সুপ্তি ফুড কর্ণারে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। নারী হিসেবে আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই স্লোগানে যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে প্রতিপাদ্য বিষয় নিয়ে সফল নারী উদ্যোক্তা শেফ মিথিলা বিনতে হোসেন এর তত্ত্বাবধানে পরিচাল...