ঈদ-উল  আযহা শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক  ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 


পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটিয়া উপজেলার ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও
সাবেক  নির্বাহী সদস্য ও কাউন্সিলর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা,
 বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী 
ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তিনি এক বাণীতে এই শুভেচ্ছা জানিয়ে বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত।
 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
পটিয়াসসহ সমগ্র দেশবাসী  ও  সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।  মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাহা  চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহর  সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করে থাকি।এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। ঈদ মোবারক। 

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত