নারায়ণগঞ্জঃ শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সদর উপজেলায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৫টি অবৈধ হর্ণ জব্দ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সদর থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত ও বিকট শব্দ সৃষ্টির দায়ে এসব যানবাহন থেকে জরিমানা আদায়ের পাশাপাশি তাদের ব্যবহৃত হর্ণ জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগর জীবনে শব্দ দূষণ একটি মারাত্মক পরিবেশগত সমস্যা হিসেবে দেখা দিয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এছাড়া জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রমও জোরদার করা হবে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী যানবাহন, কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : আজ ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কঠোর নির্দেশনায় নারায়নগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগের প্রেক্ষিতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ৪নং ধারা লংঘনে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে ১,২০,০০০৳ জরিমানা করা হয় এবং ইটভাটায় কর্মরত কর্মচারীদেরকে এই অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক ক...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশিং সেবায় এক অনন্য ও আস্থার নাম সুকোমল চন্দ্র দেবনাথ। সাহসিকতা, সততা আর কর্মনিষ্ঠার দীপ্তিতে ভাস্বর এই পুলিশ কর্মকর্তা এবার দায়িত্ব গ্রহণ করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে। তার এই নতুন পথচলাকে ঘিরে উপজেলাজুড়ে যেমন বইছে স্বস্তির হাওয়া, তেমনি অপরাধীদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। চাঁপাইনবাবগঞ্জ জেলায় যোগদানের পর থেকেই সুকোমল চন্দ্র দেবনাথ তার পেশাদারিত্ব...
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম লেংটার মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মাইকিং করে এ ঘোষণা দেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। এ সময় তিনি উপস্থিত ভক্ত, ব্যবসায়ী ও দর্শনার্থীদের দ্রুত ও শান্তিপূর্ণভাবে মেলা এলাকা ত্যাগ করার আহ্বান...
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে জেলার সকল উপজেলায় অব্যাহত মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হচ্ছে।শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলার সকল ফিলিং স্টেশনে সরকারের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া সহ মনিটোরিং এর ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ১৩ হাজার ৯০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।...
মৌলভীবাজারে জুয়ার আসরে অভিযান: নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়াড়ি আটক স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে সদর মডেল থানার অধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় শেরপুরের ঈদগাহ রোডস্থ পিয়ারা মঞ্জিলের নিচতলায়। অভিযানের সময় তাসের মাধ্যমে...