নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৫ বোতল স্কার্ফ, ৮৫ বোতল বিদেশি মদ, ৮০০ গ্রাম গাঁজা ও ৪১ পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (১০ জুন ২০২৬) রাত্রীকালীন অভিযানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিন-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজমুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার পাঁচটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতাররা হলেন— মোঃ আকাশ (২০), মোঃ ফরহাদ হোসেন (৩১), মোঃ রনি (১৯), দিল মোহাম্মদ দিলু (৪৮) এবং শ্রী বাবু লাল বাসক (৩২)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫৫ বোতল স্কার্ফ, ৮৫ বোতল বিদেশি মদ, ৮০০ গ্রাম গাঁজা এবং ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।