নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক মামলার আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৯ জুন) সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মাহফুজুল আলম (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকার বাসিন্দা এবং মোঃ লালন মোল্লা ও সুমি আক্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই সহিদুল ইসলাম ও এসআই পংকজ কুমার আচার্যের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহফুজুল আলম সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি নিয়মিত মামলা রয়েছে।
গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।