পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম। ৫ জুন শুক্রবার সন্ধায় পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। ৫ জুন শুক্রবার সন্ধায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। পবিত্র ওমরা পালন শেষে চলতি মাসে শেষের দিকে চট্টগ্রামে পটিয়া দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে বাড়িতে ফেরার কথা রয়েছে।
সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম পটিয়া ও দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন সর্বস্তরের জনগণের কাছ প্রার্থনা করে বলেন, ইনশাআল্লাহ দক্ষিণ ভুর্ষি ইউনিয়নকে একটি আধুনিক মডেল নান্দনিক ইউনিয়ন গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।