সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

 

শুক্রবার (৫ জুন) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

পুলিশ জানায়, অভিযানে সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার (৫৫) এবং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটু (৩৪)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মেম্বার সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের মারুফদী এলাকার বাসিন্দা। তিনি মৃত কালু বেপারীর ছেলে। অপরদিকে নাজমুল ইসলাম টিটু নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকার বাসিন্দা এবং মৃত ডাক্তার ইসমাইলের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত