সারাদেশের ন্যায় নবীগঞ্জে র‍্যাব-৯ ওভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানে ৬৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক


নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানাযায়, গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ এর যোথ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
 অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- অনুরাগ সুইট মিটের মালিক বানীপদ রায়কে ২০ হাজার  টাকা জরিমানা। মুসলিম সুইট মিটের মালিক ফয়সাল হোসেনকে ১৫ হাজার টাকা, বনফুল অ্যান্ড কোম্পানির মালিক রিফাতকে ৮হাজার  টাকা, ইসওয়ান স্টোরের মালিক জাহিদ খানকে ১০ হাজার টাকা, ফাল্গুনী স্টোরের মালিক মিহির তালুকদারকে ১০ হাজার টাকারে ৫টি প্রতিষ্ঠানে ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এদিকে, ঢাকা-সিলেট মহাসড়ককের আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কয়েকজন ব্যবসায়ী অবৈধ ভাবে বাজারের বিভিন্ন বিভিন্ন স্থানে গোদাম ঘর রেখে তৈল, পিয়াজ, রসুন, সিগারেট সহ দীর্ঘদিন ধরে সিন্ডিকেট এর মাধ্যমে এসব অবৈধ ভাবে বিদর্পে ব্যবসা করে যাচ্ছে। যদি কোন সময় খবর পায় ভোক্তা অধিকার বা ভ্রাম্যমাণ আদালত আসতেছে তাহলে ঐ কালো বাজারি দোকান বন্ধ করে আত্ম গোপনে সরে যায়। তাই আউশকান্দি এলাকার সচেতন নাগরিকদের দাবী আউশকান্দি হীরাগঞ্জ বাজারে অবৈধ কালোবাজারিকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্যজোর দাবী জানান।


এ ব্যাপারে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করা হয়।

 

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত