নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব সাখাওয়াত হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি একটি ডেঙ্গুমুক্ত, সুস্থ ও নিরাপদ নগর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা