বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি রাজু গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি মোঃ রাজু (৩৬)-কে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের চিটাগাং রোডে দিগন্ত বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজু মাদানীনগর (৩নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা। তিনি সিকিম আলী ওরফে জমিমের ছেলে। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২৩ আগস্ট বিস্ফোরক উপাদানাবলী আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় দায়েরকৃত সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার (এফআইআর নং-১৯) অভিযোগ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার তথ্য অনুযায়ী, সিডিএমএস (CDMS) ও পুলিশের রেকর্ড পর্যালোচনায় রাজুকে এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর থানায় মারামারি, গুরুতর জখম, হত্যাচেষ্টা এবং অবৈধ মাদকদ্রব্য কেনাবেচাসহ মোট ৬টি নিয়মিত মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত